মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আগামীকাল পবিত্র রমজান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের আকাশে গতকাল বুধবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। যার ফলে আজ বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। তাই আগামীকাল শুক্রবার শুরু হবে ১৪৪৪ হিজরির মাহে রমজান।

গতকাল সন্ধ্যায় ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। রমজান উপলক্ষে আজ বৃহস্পতিবার এশার নামাজের পর তারাবির নামাজ পড়বেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। আজ রাতে সাহরি খেয়ে শুক্রবার থেকে রোজা পালন করবেন তারা। সেই হিসাবে আগামী ১৮ এপ্রিল মঙ্গলবার রাতে পবিত্র শবেকদর পালিত হবে।

গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের সব মসজিদে অভিন্ন পদ্ধতিতে তারাবির নামাজ পড়ার আহ্বান জানিয়েছে। ইসলামিক ফাউন্ডেশন বলেছে, রমজানের প্রথম ছয় দিন দেড় পারা করে ৯ পারা এবং পরবর্তী ২১ দিন এক পারা করে পড়লে ২৬ রমজান রাতে পবিত্র কোরআন খতম হবে।

এতে কর্মজীবী ধর্মপ্রাণ মুসল্লিরা দেশের যেকোনো মসজিদের তারাবির নামাজে অংশ নিতে পারবেন এবং কোরআন খতমের ধারাবাহিকতা বজায় থাকবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ