বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী আফগান অঞ্চল বাদাকসানের জুর্ম শহরে গতকাল রাতে রাতে আঘাত হানে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। এ ঘটনায় এখন পর্যন্ত শুধুমাত্র পাকিস্তানে ৯ জন নিহত হয়েছেন।

পাক সংবাদমাধ্যম দ্য নিউজ এর প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হয় ভারত ও পাকিস্তানেও। আফগানিস্তানে ২ জন নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ জানিয়েছে, জুর্ম শহরের ৪০ কিলোমিটার উত্তরপূর্বে ভূমিকম্পটি সংঘটিত হয়। মাটির ১৮৭ দশমিক ৬ কিলোমিটার গভীরে এটি উৎপত্তি হয়। জুর্ম শহরটি আফগানিস্তান-পাকিস্তানের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল হিন্দুকুশের কাছে অবস্থিত।

ভূমিকম্পের আঘাতে আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলের লাঘমান প্রদেশে দুইজন নিহত হয়েছেন। এছাড়া ওই অঞ্চলে অন্তত আরও ৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র শফিউল্লাহ রহিমী।

অপরদিকে, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাখতুনখাওয়া। বিলাল ফাইজি নামে খাইবার পাখতুনখাওয়ার আঞ্চলিক উদ্ধার সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, ভূমিকম্পের আঘাতে কোথাও কোথাও ভূমি ধসের ঘটনা ঘটে, এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগের প্রাণই গেছে ভবনের ছাদ ধসে পড়ে।

সুদূর আফগানিস্তানে আঘাত হানা ভূমিকম্পের শক্তিশালী কম্পন টের পান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর ও ভারতের রাজধানী নয়া দিল্লি ও শ্রীনগরের মানুষ।

ইসলামাবাদে ভূমিকম্পের ঝাঁকুনি এতটাই বেশি ছিল যে, মানুষ ভয়ে ঘর-বাড়ি থেকে বের হয়ে যান।

অপরদিকে ভারতে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয় কাশ্মীরের শ্রীনগরে। সেখানে বাড়ি-ঘর পর্যন্ত কেঁপে ওঠে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ