মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আলোচনা করেই হজ ফ্লাইটের ভাড়া নির্ধারণ: বিমানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সবার সঙ্গে আলোচনা করেই হজ ফ্লাইটের ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

আজ বুধবার (২২ মার্চ) সকালে রাজধানীতে বাংলাদেশ অ্যাভিয়েশন সামিটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, হজযাত্রীদের যাতে কোনো সমস্যা না হয়, সে চেষ্টাই করছে সরকার। সবার সঙ্গে আলোচনা করে বিমান ভাড়ার সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

‘বাংলাদেশের অ্যাভিয়েশন সেক্টরে একটি হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার, তারই অংশ হিসেবে আজ (বুধবার) দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে অ্যাভিয়েশন সামিট।’

বিমান প্রতিমন্ত্রী বলেন, এ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর বুঝতে পেরেছি যে, অ্যাভিয়েশনের ক্ষেত্রে বাংলাদেশ একটি বড় বাজার। কারণ সারা বিশ্বের নজর এ দেশের দিকে। সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব বিমানবন্দরকে সাজিয়ে তুলছেন।

গত রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম জানান, চলতি বছর হজে যেতে ইচ্ছুকদের সর্বনিম্ন বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে। এরপর আর কমানো সম্ভব নয়।

তার ভাষ্যমতে, ‘বিমান ভাড়া যথাসাধ্য কম ধরা হয়েছে। এর চেয়ে কমানো সম্ভব নয়।’ এর মধ্যদিয়ে কার্যত হাইকোর্টের পরামর্শও উপেক্ষা করেছেন বিমানের এমডি।

গত বছর (২০২২) হজ ফ্লাইটের বেইজ ফেয়ার তথা ভিত্তিভাড়া ছিল ১,৫০৮ ডলার বা ১ লাখ ৫০ হাজার টাকার মতো। চলতি বছর তা বাড়িয়ে ১ হাজার ৭৩৫ ডলার তথা ১ লাখ ৯৭ হাজার টাকা করা হয়েছে।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ