সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

পূর্ব আফ্রিকায় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে প্রাণহানি বেড়ে ৫২২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পূর্ব আফ্রিকার ৩ দেশে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫২২ জনে। এতে গৃহহীন হয়েছেন লাখো মানুষ।

ঝড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মালাউইয়ে। দেশটিতে মৃত্যুর সংখ্যা ৪৩৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া প্রাণহানির ঘটনায় মালাউইয়ে ১৪ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট লেজারুস চাকওয়েরা।

মালাউইয়ে দুর্গতদের জন্য কয়েক হাজার আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। অন্তত ৩ লাখ ৪৫ হাজার মানুষ ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দেশটির সরকারি তথ্যে জানানো হয়েছে।

ঝড়ের কবল থেকে রক্ষা পায়নি পার্শ্ববর্তী মোজাম্বিক ও দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। দেশ দুইটিতেও ক্ষতচিহ্ন রেখে গেছে মৌসুমের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ফ্রেডি।

মোজাম্বিকে ঝড়ের আঘাতে ৬৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফিলিপে নুইসি। মাদাগাস্কারে প্রাণহানির এ সংখ্যা ১৭, যা বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত ১৩ মার্চ মালাউইয়ের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এরপর ঝড়টি পার্শ্ববর্তী দুই দেশেও তাণ্ডব চালায়। উল্লেখ্য, মালাউই তার ইতিহাসে সবচেয়ে মারাত্মক কলেরা প্রাদুর্ভাব মোকাবিলায় লড়াই করছে। জাতিসংঘের সংস্থাগুলোর আশঙ্কা, ঘূর্ণিঝড় ফ্রেডির জেরে ভারী বৃষ্টিপাত ও সৃষ্ট ক্ষয়ক্ষতির কারণে পূর্ব আফ্রিকার এই দেশটির পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সূত্র : আলজাজিরা

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ