সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

তেলের পাইপে লিক, কুয়েত তেল কম্পানির ‘জরুরি অবস্থা’ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন কুয়েত তেল কম্পানি ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেছে।

আজ সোমবার (২০ মার্চ) কম্পানিটির একটি পাইপের লিক থেকে আশেপাশে তেল ছড়িয়ে পড়ার পর এ ঘোষণা দেওয়া হয়। তবে এ ঘটনায় কেউ আহত বা তেল উৎপাদনে ব্যাঘাত ঘটেনি বলেও জানিয়েছে কম্পানিটি।

কম্পানিটি এক বিবৃতিতে বলেছে, ‘দেশের পশ্চিমে তেল লিক হওয়ার পর’ জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। কম্পানির মুখপাত্র কুসাই আল-আমেরকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘লিকের ফলে কেউ আহত হওয়ার ঘটনা ঘটেনি এবং উৎপাদন প্রভাবিত হয়নি।’ এ ছাড়া লিকটি আবাসিক এলাকায় হয়নি বলেও তিনি পরে এএফপিকে জানিয়েছেন।

কুয়েতি গণমাধ্যমের পোস্ট করা ভিডিওতে একটি বড় পাইপ থেকে প্রচুর পরিমাণে তেল লিক হতে দেখা গেছে। এ সময় পাইপটির চারপাশে প্রচুর তেল ছড়িয়ে ছিল।

আল-আমের বলেছেন, লিকের উৎস নির্ধারণ এবং ঘটনাটি তদন্ত করার জন্য একটি দল পাঠানো হয়েছে। তবে তিনি এ ঘটনার সঠিক অবস্থান জানাতে অস্বীকার করেছেন।

কুয়েতের আল রাই সংবাদপত্র টুইটারে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, একটি পাইপ অনুর্বর জমিতে প্রচুর পরিমাণে তেল নিক্ষেপ করছে। এএফপি অবশ্য সেই ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি।

কুয়েত একটি প্রধান তেল উৎপাদনকারী দেশ। সেখানে সরকারের রাজস্বের প্রায় ৯০ শতাংশই আসে তেল থেকে।

অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) এই মূল সদস্য বর্তমানে প্রতিদিন প্রায় ২৭ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে।

সূত্র : এএফপি, আল অ্যারাবিয়া

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ