সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

রাষ্ট্রীয় আমন্ত্রণে আমিরাত যাচ্ছেন শায়েখ আরীফ উদ্দীন মারুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।।।

রাষ্ট্রীয় আমন্ত্রণে ২৭ দিনের সফরে আরব আমিরাত যাচ্ছেন মুফাসসিরে কুরআন, শাইখুল হাদিস শায়েখ আরীফ উদ্দীন মারুফ।

আগামী মঙ্গলবার (২১মার্চ) সকালে আমিরাতের উদ্দেশ্যে এমিরেট এয়ারলাইন্সে তিনি দেশ ত্যাগ করবেন।

শাইখুল হাদিস শায়েখ আরীফ উদ্দীন মারুফ, তিনি সৌদি আরব, মিশর, ইন্দোনেশিয়া ও ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক তাফসিরুল কুরআন প্রতিযোগিতায় ‍প্রথম স্থান অধিকারসহ স্বার্ণপদক-পুরস্কার অর্জন করেছেন। তিনি কাকরাইল সার্কিট হাউজ (টিপটপ) জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ঢাকাস্থ জামি‘আ ইকরা বাংলাদেশের মুহতামিম ও শায়খুল হাদিস। একাধারে তিনি রচনা করেছেন বহু গ্রন্থ।

আগামী ১লা রমজান থেকে ২৩ রমজান পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে তিনি রাজকীয় অতিথি হিসেবে অবস্থান করার আমন্ত্রণ পেয়েছেন বলে জানান আওয়ার ইসলামকে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ আরব আমিরাতে ‘যুয়ুফু রাঈসিদ দাওলা’ রাষ্ট্রীয় অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। সারা বিশ্বের বড় বড় অধ্যাপক, স্কলারকে সেখানে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদেরকে সম্মান প্রদর্শন ও তাদের থেকে গুরুত্বপূর্ণ নসিহা শোনা তাদের উদ্দেশ্য। সেখানে সাওম, ঈমান আকাঈদ বিষয়ের লেকচারসহ দাওয়াহ বিষয়ক নানান প্রোগ্রামে বক্তব্য প্রদান করতে হবে। আল্লাহ পাক এ সফরকে কবুল করুন। সবার কাছে আমি দোয়া প্রার্থী।

শাইখুল হাদিস শায়েখ আরীফ উদ্দীন মারুফ কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলাধীন বেলংকা গ্রামের মুন্সীবাড়ির কৃতী সন্তান। বিশ্ব নন্দিত হাফেজ ও মুফাসসীরে কুরআন, আদীব। বাংলার পাশাপাশি আরবিতে রচিত তার একাধিক গ্রন্থ রয়েছে। মিশর, সৌদি আরবের বিভিন্ন প্রকাশনী থেকে তার গ্রন্থগুলো প্রকাশিত হয়েছে। তার বাবার নাম আলহাজ আব্দুর রশীদ। মাতা জয়বুননেসা বেগম। ১১জন ভাই বোনের মধ্যে তিনি ১১তম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ