মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

র‌্যাবের গাড়িতে ডাকাতি করতে গিয়ে আটক ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাবের একটি টহল গাড়ি যানজটে আটকা পড়ে। জায়গাটি অন্ধকারাচ্ছন্ন থাকার সুযোগে সাধারণ যাত্রীবাহী গাড়ি মনে করে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত ডাকাতি করার চেষ্টা চালায়।

তবে র‌্যাব সদস্যরা বিষয়টি বুঝতে পেরে ধাওয়া দিয়ে হাতেনাতে আটজনকে আটক করেন। আটকদের শুক্রবার সন্ধ্যায় গজারিয়া থানায় হন্তান্তর করা হয়েছে।

জানা গেছে, আটকদের বাড়ি উপজেলার বিভিন্ন অঞ্চলে বলে। এ সময় তাদের কাছ থেকে রামদা, তিনটি চাইনিজ কুড়াল, চাপাতি, বড় ছোরা, হাতুরি ও শাবল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- উপজেলার ভবেরচর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সুজন (২০), চর বাউশিয়া বড়কান্দি গ্রামের নান্নু মিয়ার ছেলে রাসেল (২৭), চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুক্তিরকান্দি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আলাউদ্দিন (১৯), পাবনার ঈশ্বরদী উপজেলার দিঘা গ্রামের এনামুল হকের ছেলে বাদশা হোসেন দিপু (২৩), গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন বসুরচর গ্রামের জামাল মিয়ার ছেলে সাব্বির (১৯), নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাইটকারটেক গ্রামের মনোয়ার হোসেনের ছেলে হাবিবুর রহমান (১৯) ও কুমিল্লার হোমনা উপজেলার মৃত শাহাজানের ছেলে মিন্টু (২৩), ঢাকার আলুবাজার এলাকার সেলিম মিয়ার ছেলে সিয়াম (১৯)।

র‌্যাব-১১-এর স্কোয়াড্রন লিডার (উপ-পরিচালক) একেএম মনিরুল আলম বলেন, ডাকাত দলের দলনেতা সুজন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে আসছিল।

গত দুই বছরে তারা এই মহাসড়কে প্রায় ৫০টির অধিক ডাকাতি করেছে বলে স্বীকার করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতদের গ্রেফতারে র্যাবের অভিযান চলমান থাকবে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ