শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ঢাকার মীরবাগের জামিয়া দারুস্ সুন্নাহ মাদরাসায় জরুরি ভিত্তিতে মুদাররিস নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। রাজধানী ঢাকার হাতিরঝিল থানাধীন মীরবাগে অবস্থিত জামিয়া দারুস্ সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসায় জরুরি ভিত্তিতে কিতাব বিভাগে একজন অভিজ্ঞ নাযেমে তা'লীমাত ও দুজন যোগ্য, দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্ন আবাসিক শিক্ষক নিয়োগ দেয়া হবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

শিক্ষাগত যোগ্যতা: দেশের যে কোন স্বনামধন্য ক্বাওমি মাদরাসা হতে দাওরায়ে হাদিসে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। (মুমতায ও সিরিয়াল প্রাপ্তদের অগ্রাধিকার থাকবে)

অভিজ্ঞতা: দাওরায়ে হাদীস পর্যন্ত কিতাবাদী পড়ানোর যোগ্যতা সম্পন্ন ও শিক্ষকতা পেশায় কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞ হতে হবে। (মুহাদ্দিস হলে অগ্রাধিকার থাকবে) নাযেমে তা'লীমাতের জন্য উক্ত পদে কমপক্ষে ৩ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে পারদর্শী হতে হবে। পদ সংখ্যা: ৩ জন। (বেতন আলোচনা সাপেক্ষে)

আবেদন সংক্রান্ত শর্তাবলী: আবেদনকারীকে সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদনপত্র ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, বায়োডাটা, পাসপোর্ট সাইজ ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ফোন নম্বর ও ই-মেইল সহ জামিয়া দারুস্ সুন্নাহর অফিস কক্ষে অথবা লেটারবক্সে জমা দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আবেদন পাঠানোর শেষ তারিখ: ২০/০৩/২০২৩
আবেদন পাঠানোর ঠিকানা: জামিয়া দারুস্ সুন্নাহ ক্বাওমিয়া মাদরাসা ও ইয়াতীমখানা, ১/১/এ মীরবাগ, হাতিরঝিল, ঢাকা-১২১৭।

বিশেষ প্রয়োজনে:  01781-113635, 01680-118732

-এটি