সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হিজাব পরে মুসলিম সেন্টার পরিদর্শনে কেট মিডলটন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হিজাব পরে হেইস মুসলিম সেন্টারের কার্যক্রম পরিদর্শন করেছেন কেট মিডলটন। যুক্তরাজ্যের ওয়েস্ট লন্ডনে অবস্থিত এই সেন্টার পরিদর্শনকালে তার সাথে ছিলেন ওয়েলসের প্রিন্স উইলিয়াম। তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিল সংগ্রহকারী স্বেচ্ছাসেবকদের কার্যক্রম পরিদর্শন করেন এই দম্পতি।

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ সূত্রে জানা যায়, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য মুসলিম সেন্টারের উদ্যোগে ৩০ হাজার পাউন্ড সংগ্রহ করা হয়। মুসলিমদের স্বেচ্ছাসেবা কার্যক্রমে অভিভূত হয়ে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান তারা।

স্বেচ্ছাসেবকদের প্রধান জিয়া রহমান বলেছেন, ‘তহবিল সংগ্রহে গত ৩০ বছরের রেকর্ড ভেঙে গেছে। আমরা মাত্র দুই ঘণ্টার মধ্যে ১৮ হাজার পাউন্ড সংগ্রহ করেছি। সাধারণ সময়ে আমরা ১০-১২ হাজার পর্যন্ত সংগ্রহ করতাম। কিন্তু এবার কমিউনিটি ব্যাপকভাবে আমাদের সহযোগিতা করেছে। তুরস্ক ও সিরিয়ার জন্য আমরা ইতিমধ্যে ৩০ হাজার পাউন্ড সংগ্রহ করেছি।’

মিডলটন বলেছেন, ‘বিপুল পরিমাণ তহবিল সংগ্রহের মাধ্যমে কমিউনিটির পারষ্পরিক সুদৃঢ় বন্ধন বোঝা যাচ্ছে। আপনি একসঙ্গে থাকলে এবং একে অপরকে সমর্থন করলে তা আরো সুদৃঢ় হবে।’

এ সময় তাদের পথ নির্দেশনা করছিলেন স্কুলশিক্ষার্থী দিলা হায়া ও লিনা আল-কুতুবি। অসংখ্য অরিগামি ক্রেন ও কাগজের পাখি তৈরি করে তারা ১০ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করেছেন।

দিলা বলেছেন, ‘একসঙ্গে এতগুলো অরিগামি ক্রেন ভাঁজ করা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে যত বেশি মানুষ একটি ক্রেনকে একসঙ্গে ভাঁজ করে তাদের তত বেশি শক্তি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ