মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর সায়েন্সল্যাবে বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আয়েশা নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

তিনি জানান, সেখানে থাকা অবস্থায় আজ সকালে মারা যান তিনি। আয়েশার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

উল্লেখ্য, গত ৫ মার্চ সায়েন্সল্যাবে একটি বাণিজ্যিক ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। আয়েশাকে নিয়ে মরদেহ সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ালো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ