শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যেসব ফল ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে কাজ করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে ছোট ছোট কিছু সমস্যা হয়ে থাকে। পিউরিনের পরিমাণ যদি শরীরে বেশি হয় তাহলে অ্যাসিডের মাত্রাও বেড়ে যায়। এ সময় অস্থিসন্ধিতে ইউরিক অ্যাসিডের স্ফটিক বা ক্রিস্টাল জমা হলে শরীরে হাঁটু, হাত-পায়ের আঙুল ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গে ব্যথা হওয়ার মতো সমস্যা হয়ে থাকে। ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে আনা বা কমানোর জন্য চিকিৎসার পাশাপাশি ঘরোয়া উপায়ও মেনে চলতে পারেন।

যেসব ফল ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে কাজ করবে

চেরি: চেরিতে অ্যান্থোসায়ানিন নামক প্রাকৃতিক প্রদাহরোধী উপাদান রয়েছে। যা নিয়মিত খাওয়ার ফলে ইউরিক অ্যাসিডেমের মাত্রা হ্রাস পায়। এই ফল শরীরের জয়েন্টে স্ফটিক জমা হওয়া থেকে দূরে রাখে।

কলা: ইউরিক অ্যাসিডের কারণে যদি বাতজনিত ব্যথা হয় তাহলে প্রতিদিন একটি করে কলা খেতে পারেন। নিয়মিত কলা খাওয়ার ফলে রক্তে ইউরিক অ্যাসিড কম হতে পারে। এতে বাতব্যথার আক্রমণের ঝুঁকি কমে।

অ্যাভোকাডো: এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে। অ্যাভোকাডো ফল একটি প্রদাহরোধী। নিয়মিত খাওয়ার ফলে বাতব্যথা প্রতিরোধে উপকার পাওয়া যায়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ