শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

বিএনপি বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচনে অংশ নিলেও জেতার সম্ভাবনা নেই জেনেই বিএনপি বিদেশি কূটনীতিকদের কাছে ধরনা দিচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দলটি বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

আজ মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি এবার অনেক ষড়যন্ত্রে লিপ্ত। তারা বিদেশি কূটনৈতিকদের পদলেহন করছে। কিন্তু বিদেশিদের পদলেহন করে মানুষের মন জয় করা যায় না। তারা বিভিন্নভাবে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত। সরকারের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন দেশে চিঠি দিয়ে দেশের রফতানি ও বাণিজ্য বন্ধ করার পাঁয়তারা করেছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘২০০৮ সালের নির্বাচনের আগে খালেদা জিয়া বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। কিন্তু সেই নির্বাচনে বিএনপি ২৯টি আসন পেয়েছিল। এ ছাড়া ২০১৮ সালের নির্বাচনে ড. কামাল হোসেনকে নিয়ে বিশাল জোট গঠন করে মাত্র ৭টি আসন পেয়েছিল তারা। এ থেকেই দলটির জনপ্রিয়তা বোঝা যায়। তবে আগামী নির্বাচনে যেন তারা ৩০টির বেশি আসন পায়, সেই আশাবাদ রইল।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপরে হামলা করে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে বিএনপি। সেখানে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশের কোনো গাফিলতি থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ