শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সরকার কঠোর হলে শিক্ষাঙ্গনে নৈরাজ্য বন্ধ করা সম্ভব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ড. আ ফ ম খালিদ হোসেন: সরকার যদি তাদের অঙ্গসংগঠন ছাত্রলীগকে কঠোর হাতে সামলাতে পারে তাহলে ক্যাম্পাসে নৈরাজ্যের তাণ্ডব বন্ধ করা সম্ভব। এটা সরকারের ভাবমর্যাদা পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে। এটি আওয়ামী লীগের নীতিনির্ধারকদের আন্তরিক সদিচ্ছার ওপর নির্ভর করে। ছাত্রলীগকে বেপরোয়া ছেড়ে দিলে তাদের অপকর্মের দায়ভার সরকার ও দল এড়াতে পারবে না। দেশের কমবেশি প্রায় সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী নির্যাতন, উন্নয়নকাজের দরপত্রে চাঁদাবাজি, সিটবাণিজ্য, টেন্ডারবাজি ও নানা দুষ্কর্মের কারণে সরকার বিব্রতকর অবস্থায় আছে। কিছ কিছু ঘটনার পরই সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হলেও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ছাত্রলীগকে নিবৃত্ত করা যাচ্ছে না। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও হেনস্তার শিকার হচ্ছেন ছাত্রলীগের হাতে। এটি রীতিমতো ভয়ঙ্কর উদ্বেগের বিষয়।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একাডেমিক স্বাধীনতা ও নাগরিক এবং রাজনৈতিক অধিকার লঙ্ঘনের অভিযোগগুলো বিশেষত প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় বেশ কিছু দিন ধরে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের হাতে সাধারণ শিক্ষার্থী ও ভিন্নমতের ছাত্রছাত্রীদের ওপর নির্যাতনসংক্রান্ত অভিযোগগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। চলতি বছরের শুধু জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে দেশের প্রায় প্রধান গণমাধ্যমে ৩০টিরও বেশি চাঁদাবাজি, ছাত্রনির্যাতন, আবাসিক হলে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ প্রকাশিত হয়েছে।

একাডেমিক স্বাধীনতা লঙ্ঘন করে শারীরিক নির্যাতনের মতো বিভিন্ন দুর্বৃত্তপনার অভিযোগের ব্যাপারে দেশের ৩০ জন বিশিষ্ট নাগরিক উদ্বেগ প্রকাশ করেন এবং সুষ্ঠু বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ প্রসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত উল্লেখযোগ্য কিছু অভিযোগ হলো-

১. মধ্য ফেব্রুয়ারিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্রীকে ‘হলে না জানিয়ে উঠার কারণে’ বিবস্ত্র করে রাতভর নির্যাতন (১৪ ফেব্রুয়ারি ২০২৩, দ্য ডেইলি স্টার)।
২. চট্টগ্রাম মেডিক্যাল কলেজের à¦