সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

শিক্ষাসফরের বাসে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মানিকগঞ্জ পৌর মার্কেটের সামনে আগুনে পুড়ে গেছে শিক্ষাসফরে যাওয়ার জন্য পার্কিং করে রাখা একটি বাস। এ সময় ফায়ার সার্ভিসকর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ সোমবার (১৩ মার্চ) মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল পৌনে ৮টায় ওই মার্কেটের সামনে সেলফি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

জানা যায়, সেলফি পরিবহনের বাসে করে শিবালয়ের সরকারি মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা কুষ্টিয়া যাওয়ার কথা ছিল। রোববার সকাল ৯টার দিকে পৌর মার্কেটের সামনে থেকে বাসটি ছেড়ে যাওয়ার কথা। এ কারণে সকাল ৭টা থেকে পৌর মার্কেটের সামনে বাসটি পার্কিং করে রাখা হয়।

সকাল পৌনে ৮টার দিকে বাসের পেছনে প্রণব ও ইমন নামে দুই ব্যক্তি সাউন্ড-সিস্টেম এবং জেনারেটর সংযোগের কাজ করছিলেন। বাসের সামনে দাঁড়িয়ে ছিলেন চালক ও হেলপার। এ সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। পরে ভেতরে থাকা দুজন ব্যক্তি দ্রুত নিচে নেমে আসেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, সোমবার সকালে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাউন্ড সিস্টেম ও জেনারেটর সংযোগ দেওয়ার সময় আগুনের সূত্রপাত।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ