শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ভোলায় জব্দ সাড়ে ৫ হাজার কেজি মাছ গেল এতিমখানায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলার মেঘনা নদীতে একটি ট্রলার থেকে পাঁচ হাজার ৫০০ কেজি ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করেছে কোস্টগার্ড। রোববার (১২ মার্চ) দিনগত রাতে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে মাছগুলো জব্দ করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. এম হাসান মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ইলিশা লঞ্চঘাট এলাকার একটি ট্রলারে তল্লাশি চালিয়ে সাড়ে পাঁচ হাজার কেজি ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ জব্দ করেছি। এ সময় জড়িতরা কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া তাদের আটক করা যায়নি। পরে জব্দকৃত মাছ মৎস্য বিভাগের উপস্থিতিতে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

তিনি আরও জানান, গত ১ মার্চ থেকে দুই মাসের জন্য ভোলার ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা দেওয়া হয়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ