সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

আসছে চ্যাটজিপিটির পরবর্তী সংস্করণ- সম্পাদন করে দেবে অডিও, ভিডিও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী সপ্তাহেই উন্মোচন হতে পারে চ্যাটজিপিটির প্রযুক্তি জিপিটি-৩ এর উন্নত সংস্করণ জিপিটি-৪। জার্মানির মাইক্রোসফটের সিটিও এই তথ্য জানিয়েছেন। চ্যাটজিপিটির প্রযুক্তিকে অনেক সময় জিপিটি ৩ দশমিক ৫ বলা হয়ে কারণ এটি মূলত জিপিটি-৩ এর পরিবর্তিত সংস্করণ।

ওয়েবসাইট টেকমনিটরের প্রতিবেদন অনুযায়ী, জিপিটি-৪ চ্যাটজিপিটির তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে, যা ‘জেনারেটিভ এআই’—এর সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে।

মাইক্রোসফট জার্মানির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) আন্দ্রেয়াস ব্রাউন বলেন, আগামী সপ্তাহে জিপিটি-৪ উন্মোচন করা হবে। জিপিটি-৪—এ মাল্টিমোডাল মডেল থাকবে, ফলে এটি বিভিন্ন ধরনের ডেটা যেমন ভিডিও, অডিও, ছবি সংশ্লেষণ করতে সক্ষম হবে। জিপিটি ৩ দশমিক ৫ প্রযুক্তিতে ১৭ হাজার ৫০০ কোটি মেশিন লার্নিং প্যারামিটার থাকলেও জিপিটি-৪ এ থাকবে ১ কোটি কোটি মেশিন লার্নিং প্যারামিটার।

মাইক্রোসফট ২০১৯ সাল থেকে ওপেনএআইর সঙ্গে একসঙ্গে কাজ করছে। ২০১৯ সালে ওপেনএআইতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করে মাইক্রোসফট। চ্যাটজিপিটির সাফল্যের পর বিনিয়োগের পরিমাণ বাড়ায় প্রতিষ্ঠানটি। সম্প্রতি নিজস্ব ব্রাউজার বিং-এ চ্যাটজিপিটির প্রযুক্তি যুক্ত করে মাইক্রোসফট।

মাইক্রোসফট এরই মধ্যে মাল্টি-মোডাল এআই মডেল নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। চলতি মাসের শুরুতে কসমস-১ মডেল উন্মোচন করেছে। এই মডেল টেক্সট এবং ছবি থেকে নেওয়া ডেটার ওপর ভিত্তি করে আঁকতে পারে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ