সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রোজা উপলক্ষে রংপুরে টিসিবির পণ্য বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে সারাদেশের মতো রংপুরে আবারও ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে নগরীর মোসলেম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

এবার কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে সিটি করপোরেশন, ৮টি উপজেলা ও ৩টি পৌরসভা এলাকায় মোট ২ লাখ ৮৫ হাজার ৩১২ জন উপকারভোগীর মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিটি ফ্যামিলি কার্ডে চিনি ১ কেজি ৬০ টাকা, মশুর ডাল ২ কেজি ৭০ টাকা, ছোলা ১ কেজি ৫০ টাকা ও সয়াবিন তেল ২ লিটার ১৯০ টাকা দরে মোট ৪৭০ টাকায় পাওয়া ডাবে এবারের টিসিবি প্যাকেজ।

টিসিবি সূত্রে জানা গেছে, এর আগে রংপুর সিটি করপোরেশন, ৮টি উপজেলা ও ৩টি পৌরসভা এলাকায় জানুয়ারি পর্যন্ত নয় ধাপে উল্লিখিত উপকারভোগীদের মাঝে ৩ হাজার ১৩৮ মেট্রিক টন চিনি, ৫ হাজার ১৩৫ মেট্রিক টন মশুর ডাল, ৫১ লাখ ৩৫ হাজার ৬১৬ লিটার সয়াবিন তেল, ৫৭০ মেট্রিক টন ছোলা ও ১২২ মেট্রিক টন পেঁয়াজ বিক্রয় করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ