সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

ক্ষতিগ্রস্ত ভবনে আর কোনো মরদেহ নেই : ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণ হওয়া ভবনে আর কোনো মরদেহ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টা ১০ মিনিটে ভবনের বেজমেন্ট থেকে মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর এ কথা বলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুজ্জামান।

তিনি বলেন, উদ্ধার করা মরদেহের ওজন প্রায় ১২০ কেজি, এজন্য দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে। যা মেহেদী হাসান স্বপনের সঙ্গে মিলে যায়।

দুর্ঘটনার তদন্ত কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। পাঁচদিনের মধ্যে কমিটি তদন্ত রিপোর্ট দেবে।

মরদেহ উদ্ধারের পর তা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মরদেহের পরিচয় শনাক্ত করেন স্বপনের ভাই তানভীর হাসান।

তানভীর হাসান বলেন, গত ৭ মার্চ ঘটনার পর থেকে আমার ভাই নিখোঁজ ছিলেন। আজ আমার ভাইকে পেলাম ঠিকই, কিন্তু মৃত অবস্থায়। আমার ভাই একটি স‍্যানেটারি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করত।

প্রসঙ্গত, গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিক বাজারে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শতাধিক লোক আহত হয়েছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ