মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রমজানে ১০০ টাকায় খেজুর, পঞ্চাশে ছোলা বেচবে টিসিবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন রোজায় প্রতি কেজি ১০০ টাকায় খেজুর পাবেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ঢাকা শহর অঞ্চলের কার্ডধারীরা। এছাড়া সারা দেশে নির্ধারিত ১ কোটি কার্ডধারী ৫০ টাকা কেজিতে ছোলা কিনতে পারবেন।

আজ বুধবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আগামী ৯ মার্চ থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষদের জন্য পণ্য বিপণন শুরু হবে। ঢাকার তেজগাঁওয়ের তিব্বত মোড়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোজা উপলক্ষে সরকারি এই বিপণন সংস্থার বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রোজা উপলক্ষে দেশব্যাপী টিসিবির এক কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডধারী গ্রাহকের মধ্যে দুই পর্বে পণ্য বিপণন করবে টিসিবি।

প্রথম পর্বে ৬০ টাকায় এক কেজি চিনি, কেজি ৭০ টাকা দরে দুই কেজি মসুর ডাল, লিটার ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, কেজি ৫০ টাকা দরে এক কেজি ছোলা বিক্রি হবে।

অর্থাৎ ফ্যামিলি কার্ডধারী একজন প্রথম পর্বে এক কেজি চিনি, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল এবং দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

ঢাকা মহানগরীর কার্ডধারীরা এর পাশাপাশি ১০০ টাকা দরে এক কেজি খেজুর কিনতে পারবেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ