মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শিক্ষাসফরের বাস উল্টে নিহত মাদরাসা ছাত্র, আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় শিক্ষাসফরে যাওয়ার পথে বাস উল্টে হিমেল শেখ (১০) এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। একই ঘটনায় আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন।

বুধবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার লক্ষ্মীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হিমেল শেখ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের শুক্কুর আলীর ছেলে। সে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার নন্দীবাড়ি এলাকার দারুল উলুম হিবুত কওমি মাদরাসার ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে মুক্তাগাছার একটি মাদরাসা থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ একটি বাস নেত্রকোণার দুর্গাপুরে শিক্ষাসফরের জন্য যাচ্ছিল। পরে সকাল আনুমানিক ১০টার দিকে লক্ষ্মীপুর বাজারের কাছাকাছি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এতে দ্রুতগামী বাসটি সড়কের পাশে পড়ে গিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই হিমেল নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

শিবিরুল আলম জানান, বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ