শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

দীনের খাদেমগণ ও তাঁদের পোষাক কেমন হবে: হারদুঈ হযরত রহ়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

মুহিউস সুন্নাহ হজরত মাওলানা আবরারুল হক হক্কী রাহিমাহুল্লাহু তায়ালা বলেন-সাধারণত দ্বীনের খাদেমগণ অভিযোগ করে থাকেন- সাধারণ লোক তাঁদেরকে সম্মান করে না৷ তাঁদেরকে মুল্যায়ন করেনা৷

এই অভিযোগের উত্তর প্রসঙ্গে হযরত বলেন-হে ভায়েরা! এর কারণ তো হলো নিজেদের চলাফেরা, চাল- চলন, পোশাক-আশাক যখন সাধারণ লোকদের মত বানিয়ে নিবেন তখন আপনাদের সাথেও সাধারণ লোকদের সাথে যে ব্যবহার করা হয় সেই ব্যবহারই করা হবে৷

হযরত বলেন-একজন কনস্টেবল এবং সুপারেন্ট যখন সে তার নিজ পোষাকে থাকে তখন তার সাথে ব্যবহারও সেই রকম করা হয়৷

হযরত বলেন-একজন পুলিশ যদি সাধারণ পোশাকে পানের দোকানে যায় তাহলে জানা কথা যে তার সাথে কোন বিশেষ ব্যবহার করা হবে না বরং অন্যান্য লোকদের মত তাকেও পান নেয়ার জন্যে লাইনে দাঁড়াতে হবে৷ যখন তার সিরিয়াল আসবে তখনি সে পান পাবে৷ কিন্তু সে যদি নিজ পুলিশের পোশাকে যেতো তাহলে জানা কথায় যে তার সাথে বিশেষ ব্যবহার করা হতো৷

হযরত বলেন-একবারের ঘটনা৷ শহরের অল্প কিছু দূরে একটি মজলিস৷ ঐ মজলিসে যাওয়ার জন্যে এখানে একজন ওয়ায়েজ আসলেন৷ সেই বক্তার সাথে একজন মাস্টারকে পাঠানো হলো৷ বক্তা ছিলো সাধারণ পোশাক পরিহিত৷ অন্যদিকে মাস্টার সাহেব ছিলেন বুযুর্গদের পোশাক পরিহিত৷ এই বুযুর্গদের পোশাকের ক্রিয়া ওখানে এই হয়েছে যে- সেখানে পৌঁছার পর লোকেরা মাস্টার সাহেবকে মাওলানা সাহেব মনে করে সালাম মুসাফাহা শুরু করে দিলো৷ এদিকে প্রকৃত বক্তা যে তাকে লোকেরা সাধারণ লোক মনে করে কিছুই করলো না৷

তাহলে এখানে সমস্যাটি কী? সমস্যাটি হলো- বক্তা সাধারণ পোশাকে ছিলো৷ এজন্যে তার সাথে সাধারণ লোকের ব্যবহার করা হয়েছে৷

(আর মাস্টার সাহেব বুযুর্গদের পোষাকে ছিলেন তাই তার সাথে বুযুর্গদের ব্যবহার করা হয়েছে৷ বিষয়টি এই হাদীসের বাস্তব চিত্র তুলে ধরলো- من تشبه بقوم فهو منهم যে যাদের সাথে সাদৃশ গ্রহণ করবে সে তাদের দলভুক্ত[১]৷ ব্যবহার তাদের মতোই পাবে৷ -অনুবাদক)

হযরত বলেন-একবার যখন আমার (হযরতওয়ালা হারদুঈ রাহিমাহুল্লাহু তা'আলা) বাগদাদ যাওয়া পড়ে৷ তখন আমার ভাই ডাক্তার মাহমূদ শাহ রাহিমাহুল্লাহু তাআলা সেখানের একজন ভালো আলেম এবং ক্বারী সাহেবেà