সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো নিউজিল্যান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিউজিল্যান্ডে ৬ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ শনিবার (৪ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে দেশটির উত্তরাঞ্চলীয় কেরমাডেক আইল্যান্ডসে ভূমিকম্পটি আঘাত হানে। খবর রয়টার্সের।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৫২ কিলোমিটার গভীরে ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার এর আগে ভূমিকম্পটি ৬ দশমিক ৬ মাত্রার বলে অনুমান করেছিল। তারা এর গভীরতা ১৮৩ কিলোমিটার বলে জানিয়েছিল।

ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কতা কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডের কেরমাডেক আইল্যান্ডস এবং সামগ্রিকভাবে এর আশপাশের অঞ্চল তথাকথিত প্যাসিফিক রিং অব ফায়ারের অংশ। এটি প্রশান্ত মহাসাগরীয় বেসিনকে ঘিরে ফল্ট লাইনের একটি চাপ, যা বড় ধরনের ভূমিকম্পপ্রবণ। এই অঞ্চলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও ঘটে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ