শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিয়েতে মাংস কম দেওয়া নিয়ে সংঘর্ষে বরের বাবা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নীলফামারীর জলঢাকায় বিয়ে বাড়িতে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে বরের বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় কনের বাবা ও স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৩মার্চ) রাতে জলঢাকা পৌরসভার আমরুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ রংপুর নগরীর হাজিরহাট উত্তম বাওয়াই পাড়া বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক গত সপ্তাহে বিয়ে হয়। জলঢাকা পৌর এলাকার আমরুলবাড়ি গ্রামের বগুলাগাড়ি এলাকার আনারুল ইসলামের মেয়ে জান্নাতুল আক্তারের সাথে রংপুর নগরীর উত্তম হাজিরহাট বাওয়াই পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে আলীর বিয়ে সম্পন্ন হয়। গতরাতে বিদায় অনুষ্ঠান ছিল শেষে। যাওয়া সময় বিয়েতে কনে বাড়িতে একশ জন অতিথি আসার কথা থাকলেও প্রায় আড়াই’শ অতিথি আসায় খাওয়ার সময় মাংস কম পাওয়ায় বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে কাটাকাটির ঘটনা ঘটে। কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এসময় কনে পক্ষের লোকজনের মারধরে গুরুত্বর অসুস্থ হয়ে হয়ে পড়েন বরের বাবা নুর মোহাম্মদ। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে অভিযোগ পেলে মামলা রুজু করা হবে। এ ঘটনায় দুইজনকে আটক করেছি। -এসআর