মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হজের পরামর্শের জন্য হেল্প লাইন চালু করছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হজযাত্রীদের সুবিধার্থে ‘হজ হেল্প লাইন’ চালু করতে যাচ্ছে সরকার। আগামী ১২ মার্চ থেকে ১৬১৩৬ নম্বরে কল করে হজ গমনেচ্ছুরা বিভিন্ন তথ্য ও সেবা নিতে পারবেন। বর্তমানে এটি পরীক্ষামূলকভাবে চালু রয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম বলেন, আমরা হেল্প লাইনের মাধ্যমে হজ গমনেচ্ছুদের সব ধরনের তথ্য দেব। কবে ভিসা হবে, নিবন্ধন কীভাবে করতে হয়, নাম ভুল করলে কীভাবে সংশোধন করতে হয়।

এছাড়া হজ কার্যক্রম নিয়ে নানা ধরনের তথ্য থাকে, যেগুলো মানুষ জানতে চায়—এসব বিষয়ে পরামর্শের জন্য হেল্প লাইনে ফোন করতে পারবে।

আগামী ৭ মার্চ পর্যন্ত হজযাত্রী নিবন্ধন চলবে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে সৌদি আরবে যেতে পারবেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ