মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘শুকরান জাজিলান, মহাকাশ থেকে ‘আসসালামু আলাইকুম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমিরাতের দ্বিতীয় মহাকাশচারী হিসেবে এই যাত্রায় যুক্ত হয়েছেন মার্শাল আর্টপ্রেমী সুলতান আলনেয়াদি। মহাকাশে পৌঁছেই তিনি সবাইকে ‘আসসালামু আলাইকুম’ বলেছেন ‘শুকরান জাজিলান (অনেক ধন্যবাদ)’ বলে তার সংক্ষিপ্ত কথা শেষ করেন এই মহাকাশচারী।

ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্স বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) চার জন ক্রু পাঠিয়েছে। এদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একজন মহাকাশচারী ছিলেন। আমিরাতের দ্বিতীয় মহাকাশচারী হিসেবে এই যাত্রায় যুক্ত হয়েছেন মার্শাল আর্টপ্রেমী সুলতান আলনেয়াদি। মহাকাশে পৌঁছেই তিনি সবাইকে ‘আসসালামু আলাইকুম’ বলেছেন।

আলনেয়াদি বলেছেন, ‘সবাইকে ধন্যবাদ, আমার বাবা-মা, পরিবার, নেতৃত্ব এবং মোহাম্মদ বিন রশিদ স্পেস সেন্টার। ধন্যবাদ সবাইকে যারা আমাদের প্রশিক্ষণ দিয়েছেন এবং প্রস্তুত করেছেন। ধন্যবাদ নাসা এবং স্পেস এক্স।’

মহাকাশে আলনেয়াদি চাঁদ এবং মঙ্গল গ্রহে ভবিষ্যত মিশনের প্রস্তুতির জন্য মানবদেহে মাইক্রোগ্রাভিটির প্রভাব নিয়ে অধ্যয়ন করবেন আলনেয়াদি। তিনি সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীতে ২০ বছর কাজ করেছেন। তিনি ব্রিটেনে ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। পরে তিনি অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে ডেটা লিকেজ প্রতিরোধ প্রযুক্তির ওপর পিএইচডি করেন।

গতকাল বৃহস্পতিবার (২ মার্চ) ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট উৎক্ষিপ্ত হয়। পৃথিবী থেকে ৪২০ কিলোমিটার দূরে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আজ শুক্রবার (৩ মার্চ) মহাকাশচারীরা পৌঁছান। সেখানে তারা ছয় মাস অবস্থান করবেন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ