শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মহিমান্বিত রজনী ‘শবে বরাত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মো. ছানাউল্লাহ: শাবানের পঞ্চদশ রজনী তথা শবে বরাত একটি তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ রজনী। মুসলিম বিশ্বের অধিকাংশ জনপদে এ রজনীর গুরুত্ব অপরিসীম। মহিমান্বিত রজনী শবে বরাত প্রতি বছরই ফিরে আসে আমাদের মাঝে। ফিরে আসে আমাদের মুক্তির বার্তা নিয়ে।

কুরআনের দৃষ্টিতে শবে বরাত-
মহান রাব্বুল আ'লামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমে ইরশাদ করেন, হা-মীম(এ অক্ষরদুটি হরূফে মুকাত্তিয়াতের অন্তর্ভুক্ত যার অর্থ আল্লাহই ভালো জানেন) শপথ প্রকাশ্য কিতাবের। নিশ্চয় আমি কুরআন নাযিল করেছি এক বরকতময় রজনীতে। নিশ্চয় আমি সতর্কতকারী। এ রজনীতে প্রত্যেক জ্ঞানপূর্ণ বিষয় স্থির করা হয়। আমার পক্ষ থেকে আদেশক্রমে আমিই প্রেরণকারী (সূরা দুখান ১-৫)

বি.দ্র. কুরআনে বর্ণিত ليلة مباركة এর ব্যাখ্যা অধিকাংশ মুফাসসিরীনে কেরামের মতে শবে কদর হলেও অনেক মুফাসসিরগণ শবে বরাত দিয়েও ব্যাখ্যা করেছেন। সুতরাং প্রথম মত অগ্রধিকার পেলেও দ্বিতীয় মতকে উপেক্ষা করার কোনো অবকাশ নেই।

হাদীসের আলোকে শবে বরাত-
হযরত মুআয ইবনু জাবাল রা.রাসূলুল্লাহ সা. থেকে বর্ণনা করেন যে আল্লাহ তা'আলা শাবান মাসের পনের তারিখের রজনীতে সৃষ্টিকুলের প্রতি রহমতের দৃষ্টি দান করেন এবং সকলকে ক্ষমা করে দেন। কিন্তু মুশরিক এবং হিংসুক ছাড়া।(সহীহ ইবনে হিব্বান:১২/৪৮১ হা.৫৬৬৫)

হযরত আবু বকর সিদ্দিক রা. খেকে বর্ণিত হুজুর সা. বলেছেন শাবান মাসের পনের তারিখ রজনীর আগমন হলে মহান আল্লাহ পৃথিবীর আসমানে তাশরীফ আনেন এবং স্বীয় বান্দাদেরকে মাফ করে দেন। কিন্তু মুশরিক ও অপর ভাইয়ের প্রতি হিংসা পোষণকারী ব্যতীত।(মুসনাদে বাযযার: ১/১৩৫ হা. ১৫৩)

হযরত আলী ইবনু আবি তালিব রা. থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন। শাবান মাসের পনের তারিখ রজনী আসলে তোমরা রাতের বেলা আল্লাহর ইবাদত করো এবং দিনের বেলা রোজা রাখো ও-ই রাতে সূর্য অস্তমিত হওয়ার পর মহসন আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন আছো কি কেউ মাগফিরাত প্রত্যাশী? তাকে আমি ক্ষমা করে দিবো। আছো কি কোন রিযিক যাচনাকারী? তাকে রিযিক দান করবো। আছো কি কেউ রোগাক্রান্ত ব্যাক্তি তাকে আমি সুস্থতা দান করবো। আছো কি অমুক আছো কি অমুক? এভাবে প্রভাতের সূচনা পর্যন্ত ডাকতে থাকেন।(সুনানে ইবনে মাজাহ:৮/৫২৪ হা.১৩৮৮)

উল্যেখ্য যে উপরে বর্ণিত হাদীস সমূহ এ