মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের ছয়জনের মধ্যে চারজনের মরদেহ শুক্রবার (৩ মার্চ) সকালে ফেনীতে তাদের নিজ নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

তারা হলেন-আবুল হোসেন (৪৫), রাজু আহমেদ (৩৪), ইসমাইল হোসেন (৩৮) ও মোস্তফা কামাল (৪০)।

এর আগে বৃহস্পতিবার বিকেলে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে চারজনের মরদেহ দেশে আনা হয়।

গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোরে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের লোকানকায় সড়ক দুর্ঘটনায় ১০ বছরের এক শিশুসহ ৬ বাংলাদেশি নিহত হন। ওই বাংলাদেশিদের বহনকারী একটি প্রাইভেটকার ওয়েস্টার্ন কেপ থেকে কেপটাউন বিমানবন্দরে যাচ্ছিল।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। নিহত ব্যক্তিরা হলেন আবুল হোসেন (৪৫), তাঁর ছেলে নাদিম হোসেন (১০), রাজু আহমেদ (৩৪), ইসমাইল হোসেন (৩৮) ও মোস্তফা কামাল (৪০)।

এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক মিলন (৩৮)। নিহত ব্যক্তিদের সবার বাড়ি ফেনী জেলার বিভিন্ন উপজেলায়।

জানা গেছে, ১০ বছরের শিশু নাদিমের মরদেহ দক্ষিণ আফ্রিকায় দাফন করা হয়েছে। আনিসুলের লাশ পরে আসবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ