শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

চলতি মাসেই পদ্মা সেতু দিয়ে চলবে ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি মার্চ মাসেই পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে এই প্রকল্পের ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ৪২ কিলোমিটার অংশে ট্রেন চলবে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে সাড়ে পাঁচ কিলোমিটার পাথরবিহীন রেলপথ নির্মাণ কাজ শেষ। বাকি ৭৫০ মিটার রেলপথের কাজ দ্রুতগতিতে এগিয়ে। সেতুতে মোট আটটি ব্রিজ জয়েন্ট মুভমেন্ট থাকছে। এর মধ্যে সাতটির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।বাকি একটির কাজ আগামী ১৫ মার্চের মধ্যেই শেষ করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। জয়েন্ট মুভমেন্টের কাজ শেষ করে চলতি মাসেই রেল চলাচলের জন্য প্রস্তুত করা হবে।

পদ্মা মূল সেতু ও ভায়াডাক্টের সিনিয়র প্রকৌশলী জহুরুল হক বলেন, আমরা দিন-রাত কাজ করে চলেছি। পদ্মা সেতুর ৭৫০ মিটার অংশ ছাড়া ভাঙ্গা-মাওয়া ৪২ কিলোমিটার অংশের রেলপথের কাজ শেষ। চলতি মাসে মূল সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করবে।

তিনি জানান, পুরো পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে কাজের অগ্রগতি ৭৩ শতাংশ।

অন্যদিকে, দেশে প্রথমবারের মতো পদ্মা সেতুতে পাথরবিহীন রেলপথ তৈরি করা হয়েছে। এতে খরচ বেশি হলেও মেরামত ব্যয় তেমন নেই বলে জানিয়েছেন পদ্মা মূল সেতু ও ভায়াডাক্টের সহকারী প্রকৌশলী লোকমান হোসাইন।

তিনি বলেন, পাথরবিহীন এ রেলপথ তৈরিতে খরচ বেশি হলেও এটি টেকসই হবে। এই রেলপথে কোনো ঝাঁকুনি হবে না। পরবর্তী সময়ে মেরামত ব্যয় নেই বললেই চলে।

উল্লেখ্য, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ