বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

খুব শিগগিরই কার্ডের মাধ্যমে চাল বিতরণ শুরু হবে: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওমএসএস) কার্ডের মাধ্যমে বিতরণের নির্দেশনা দিয়েছেন। খুব শিগগিরই কার্ডের মাধ্যমে চাল বিতরণ শুরু হবে।

শনিবার (২ মার্চ ) সকালে পোরশা উপজেলার কপালির বাজারে চলমান খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওমএসএস) আকস্মিক পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাধন চন্দ্র মজুমদার বলেন, এক ব্যক্তি বারবার ওএমএস’র চাল নেয়। সে আবার সেটা বিক্রি করে দেয়। আবার অনেকে পায় না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এ প্রবণতা কমবে এবং সবাই পাবে। কার্ডের মাধ্যমে একজন সপ্তাহে একবার ওএমএস’র চাল কিনতে পারবে।

তিনি বলেন, মার্চ মাস থেকেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। প্রায় ৫০ লাখ পরিবার প্রতিমাসে একবার করে ৩০ কেজি চাল পাবেন।

এ সময় পোরশা উপজেলা নির্বাহী অফিসার সালমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ