শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করতে হবে: ডেপুটি স্পিকার নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগেই তফসিল চায় ইসলামী ছাত্র আন্দোলন সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ফাতেমাতুযযাহরা (রা.) মাদরাসার ৩০০ ছাত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকল খুলে দেওয়াসহ শ্রমিক মজলিসের ১০ দাবি প্রাথমিকে ধর্মীয় শিক্ষক নিয়োগসহ জাতীয় শিক্ষক ফোরামের ১০ দফা দাবি সৌদিতে আরবে নিহত নওগাঁর ৭ প্রবাসীর জানাজা সম্পন্ন তিব্বতে নতুন করে বাঁধে ভাঙ্গন, উদ্ধার অভিযান স্থগিত করল নেপাল ও চীন চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু আইনজীবীদের পেশাগত মান নিয়ে সংশয় রয়েছে: আইনমন্ত্রী

দেশে বুস্টার ডোজ সাময়িকভাবে বন্ধ : স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিকা সংকট ও মজুদকৃত টিকার মেয়াদ শেষ হওয়ায় দেশে বুস্টার ডোজ (তৃতীয়) ও দ্বিতীয় বুস্টার ডোজ (চতুর্থ) প্রয়োগ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. আহমেদুল কবির।

তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) বুস্টার ও দ্বিতীয় বুস্টার ডোজ কার্যক্রমের টিকার মেয়াদ শেষ হয়েছে। আমরা এই দুই ডোজে কোভ্যাক্সের টিকা ব্যবহার করছিলাম। গতকাল আমাদের স্টক শেষ হয়েছে।

আহমেদুল কবির বলেন, নতুন করে টিকা পাওয়ার জন্য আমরা কোভ্যাক্সের কাছে আবেদন করেছি। আবেদন করার পর টিকা আসতে কিছুটা সময় লাগে। আমরা আশা করছি, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে টিকা চলে আসবে। এই সময়টা আমাদের অপেক্ষা করা লাগতে পারে। স্টক আসা মাত্রই টিকা কার্যক্রম শুরু করব।

তিনি আরও বলেন, দেশে এ পর্যন্ত ১৫ কোটি প্রথম ডোজ, প্রায় ১৪ কোটি দ্বিতীয় ডোজ ও প্রায় ৭ কোটি বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এছাড়াও দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৩১ লাখ ৪৮ হাজারের বেশি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ