বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দুই যুগ পর মিঠামইনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ দুই যুগ পর কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫৫ মিনিটে হেলিকপ্টারযোগে মিঠামইনে পৌঁছান প্রধানমন্ত্রী।

সেখানে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন ও জনসমাবেশে অংশ নিবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফর সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের সামনে অস্থায়ী হেলিপ্যাডে পৌঁছান। এ সময় সেখান থেকে সেনানিবাসে গিয়ে এর উদ্বোধন করবেন তিনি। পরে সেনানিবাসের অনুষ্ঠান শেষে মিঠামইনের কামালপুরে রাষ্ট্রপতির বাড়িতে যাবেন প্রধানমন্ত্রী।

এ সময় সেখানে জোহরের নামাজ ও দুপুরের খাবার খাবেন। পরে একই দিন বিকেল ৩টায় মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আয়োজিত সমাবেশে অংশ নেবেন বঙ্গবন্ধু কন্যা।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে সুধী সমাবেশে মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল থেকেই হাওরে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর এই সুধী সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে। শুধু নেত্রীর কারণে সুধী সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে। ইতোমধ্যে মাঠ কানায় কানায় পূর্ণ। মাঠের বাইরেও অবস্থান করছেন অনেকে। প্রধানমন্ত্রী পৌঁছালে আরও মানুষের সমাগম হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওর উপজেলা মিঠামইনে সর্বশেষ সফর করেছিলেন ১৯৯৮ সালে। তখন মো. আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর প্রধানমন্ত্রী মিঠামইন সফরে আসছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ