শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

বাংলাদেশিরা নতুন ৪৪ দেশের নাগরিত্ব নিতে পারবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে আরো নতুন ৪৪টি দেশের। বাংলাদেশের কোন নাগরিক বিদেশে কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করতে চায় তাহলে বাংলাদেশর নাগরিকত্ব ঠিক রেখেই সেই দেশগুলোর নাগরিক হতে পারবেন।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রীসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর আগে ৫৭টি দেশ ছিলো নতুন করে ৪৪টি দেশের নাম যুক্ত হলো। এখন মোট ১০১টি দেশের দ্বৈত নাগরিক হতে পারবে বাংলাদেশিরা। এর মধ্যে আফ্রিকার মহাদেশর ১৯টি দেশ, দক্ষিণ আমেরিকার ১২টি। ক্যারেবিয়ান অঞ্চলের ১২ এবং ওশেনিয়ার একটি দেশ।

আফ্রিকা মহাদেশের ১৯টি দেশ হলো মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিয়ন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানা, মরিশাস। দক্ষিণ আমেরিকা মহাদেশের ১২টি দেশের মধ্যে রয়েছে ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে ও গ্যায়ানা। এ ছাড়া ক্যারিবিয়ান অঞ্চলের ১২টি দেশ হচ্ছে কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, ডমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস। ওশেনিয়া মহাদেশের দেশটি হচ্ছে ফিজি।

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন ২০২৩-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। নতুন করে মেডিক্যাল কলেজ হলে তা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসবে। পুরাতন মেডিক্যাল কলেজ আগের নিয়মেই চলবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ