সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

ফের তুরস্কে ভূমিকম্প, নিহত অন্তত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফের ভূমিকম্পে কাঁপল তুরস্ক। সোমবার দেশটির পূর্বাঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত একজন নিহত হয়েছে বলে জানা গেছে। আল অ্যারাবিয়ার এক সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন।

এদিকে ভূমিকম্পটি পাঁচ কিলোমিটার গভীরতায় ছিল বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে।

এর আগের প্রতিবেদনে ভূমিকম্পটি আরো উচ্চ মাত্রার ছিল বলে জানানো হয়েছিল। পরে তা সংশোধন করে ৫ দশমিক ২ মাত্রার বলে জানানো হয়।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মালটিয়া প্রদেশের ইয়েসিলিউর্ট শহরে। সেখানকার কয়েকটি ভবন ধসে পড়েছে বলে ইয়েসিলিউর্টের মেয়র মেহমেত সিনার হ্যাবারতুর্ক টেলিভিশনকে জানিয়েছেন।

গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ার কিছু অংশ ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১১টি তুর্কি প্রদেশের মধ্যে এই মালটিয়াও রয়েছে। ওই ভূমিকম্পের ফলে দুই দেশে ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর পাশাপাশি তুরস্কের এক লাখ ৭৩ হাজার ভবন ধসে পড়ে এবং গুরুতর ক্ষতির শিকার হয়।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি থেকে প্রায় ১০ হাজার ভূমিকম্প পরবর্তী কম্পন বা আফটারশক ক্ষতিগ্রস্ত অঞ্চলে আঘাত করেছে।

তুরস্ক এই মাসের ভূমিকম্পে ভবন ধসের জন্য দায়ী সন্দেহে ১৮৪ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়াও তদন্ত চলছে বলে শনিবার একজন তুর্কি মন্ত্রী জানিয়েছেন।

সূত্র : আল অ্যারাবিয়া

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ