মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৮০ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন এক মিসরীয় নারীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৮০ বছর বয়সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন এক মিসরীয় নারী। আমাল ইসমাইল নামের এই নারী মিসরের মানসুরা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে এ ডিগ্রি অর্জন করেন।

গত রবিবার (১৯ ফেব্রুয়ারি) দেড় ঘণ্টার বেশি সময় ধরে স্নাতকোত্তরের থিসিস পর্যালোচনা করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। শিক্ষার সব ধাপ পেরিয়ে এবার তার লক্ষ্য পিএইচডি ডিগ্রি অর্জন করা।

আমালের থিসিস পর্যালোচনা কমিটির একজন মন্তব্য করেন, আমালের পরীক্ষা নিয়ে তাঁর ধৈর্য, অধ্যবসায় ও চিন্তার গভীরতা ফুটে উঠেছে। তিনি একজন দৃঢ়প্রত্যয়ী নারী। জীবনের কঠিন সংকটের মধ্যেও নিজ লক্ষ্য পানে নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলেন তিনি। থিসিস পর্যালোচনার সময় শিক্ষকদের পাশাপাশি তার সঙ্গে তার সন্তান ও নাতি-নাতনিরাও উপস্থিত থেকে উৎসাহ জুগিয়েছেন।

আলজাজিরা মুবাশির সূত্রে জানা যায়, মিসরীয় এই নারী ৩৮ বছর বয়সে মাধ্যমিক স্তর সম্পন্ন করেন। এরপর রোগ-ব্যাধি ও পরিবার নিয়ে ব্যস্ত থাকায় সাময়িকভাবে পড়াশোনা বন্ধ হয়ে পড়ে। কিন্তু পড়াশোনার স্পৃহা হারিয়ে যায়নি তার। ৩০ বছর পর পুনরায় পড়াশোনা শুরু করেন এবং বিশ্ববিদ্যালয় স্তরে গিয়ে পৌঁছেন। তার জীবনব্যাপী শিক্ষা যাত্রায় অনুপ্রেরণা দিয়ে পাশে রয়েছেন তার সন্তান ও শিক্ষকরা।

জীবনের পড়ন্ত বেলায় শিক্ষার প্রেরণা লাভ করেন আমাল। ২০১১ সালে তার মেয়ের একটি উপদেশ নতুন করে বাঁচতে শক্তি জোগায়। কারণ তার মেয়ে তাকে পড়াশোনার বাকি স্তরগুলো শেষ করতে বলেন। তখন থেকে ৭০ বছর বয়সী আমাল পড়াশোনায় নিমগ্ন সময় পার করেন। এরপর উচ্চ মাধ্যমিক, স্নাতকের পর এবার স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তবে তার দীর্ঘ এই যাত্রা মোটেও সহজ ছিল না। বরং জীবনের কঠিন থেকে কঠিন মুহূর্তগুলো পার হতে হয়েছে তার। আমাল বর্ণনা করেন, ‘মানসুরা বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি ভবনের চতুর্থ তলায় আমার ক্লাস হতো। প্রায়ই আমি সেখানে যেতাম। হুইলচেয়ারে করে আমার ছেলে, নাতি ও ক্লাসের অন্য ছাত্ররা আমাকে চলতে সহায়তা করত। একদিন আমি পড়ে আহত হই এবং প্রচণ্ড ব্যথা পাই। তাছাড়া ২০১৮ সালে গাড়ি দুর্ঘটনায় আহত হই। তখন আমার এক নাতি মারা যায়।’

তার মাস্টার্সের থিসিসের শিরোনাম হলো, ‘বয়স্ক ব্যক্তিদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা।’ এখন তিনি বয়স্কদের সামাজিক ভূমিকা নিয়ে পিএইচডি গবেষণার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

ইতিমধ্যে তিনি বিভিন্ন গ্রামের ২০ জন নারীর জীবনের অভিজ্ঞতা নিয়ে তাদের জীবনের অভিজ্ঞতাগুলো পর্যবেক্ষণ করেছেন। টিভি প্রগ্রামের মাধ্যমে বিভিন্ন দেশের ইতিহাস-ঐতিহ্য জানার পাশাপাশি বই পড়ুয়া এই নারীর অধিকাংশ সময় কেটেছে কবিতা, গল্প ও সামাজিক বই পড়ে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ