সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

সোলাইমানি হত্যা: ইরানের কমান্ডাররা ট্রাম্পকে খুঁজছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে চাইছে ইরান। এমনটাই জানালেন ইরানের সশস্ত্র বাহিনী ‘রেভ্যুলশনারি গার্ডস এরোস্পেস ফোর্সের প্রধান আমিরালি হাজিজাদেহ।

যুক্তরাষ্ট্রের হাতে নিহত ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির হত্যার বদলা নিতেই ট্রাম্পকে হত্যার ছক কষছেন বলে দাবি করেন তিনি। খবর রয়টার্সের।

আমিরালি হাজিজাদেহ দেশটির টেলিভিশনকে সাক্ষাৎকারে বলেন, ‘ট্রাম্পের নির্দেশে কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছিল। এর জবাবে তাকে হত্যা করতে চাইছি আমরা।’

ইরান নতুন করে ১ হাজার ৬৫০ কিলোমিটার রেঞ্জেরের ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। এমন দাবি করে বিপ্লবী গার্ডের এই কমান্ডার বলেন, এতে পশ্চিমাদের আতঙ্ক আরও বাড়বে।

ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার ছিলেন কাসেম সোলাইমানি। ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলশনারি গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান ছিলেন। ২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় নিহত হন তিনি।

আমিরালি আরও বলেন, সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা ট্রাম্পকে হত্যা করতে চাই। সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই তালিকায় আছেন। এছাড়াও যেসব মার্কিন সামরিক কমান্ডাররা সোলেইমানিকে হত্যার আদেশের সঙ্গে জড়িত তাদেরও হত্যা করা উচিত।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ