মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিমানবন্দরে দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের ৩৯তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জনকারী দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ শেখ মাহমুদুল হাসানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার ইরান থেকে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

ইরানের ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সি সূত্রে জানা গেছে, ইরানের আওকাফ ও ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বিশ্বের ৮০টি দেশের দেড় শ প্রতিযোগী অংশ নেয়। এরপর গত ১৮ ফেব্রুয়ারি থেকে বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে তেহরানে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ৩৩টি দেশের ৫২ ছেলে ও মেয়ে প্রতিযোগী অংশ নেয়।

যেখানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার হিফজ ক্যাটারিতে ছেলেদের মধ্যে তৃতীয় স্থান অর্জনকারী দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ শেখ মাহমুদুল হাসান। এছাড়া প্রথম, দ্বিতীয় যথাক্রমে ইরানের সিনা তাব্বাকি এবংকেনিয়ার আবদুল আলিম আবদুল রহিম হয়েছেন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) তেহরানের সামিট হলে অনুষ্ঠিত সমাপনী পর্বে বিজয়ী প্রতিযোগীদের সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বালুচর গ্রামে বাড়ি ১৯ বছর বয়সী মাহমুদুল হাসানের। তার বাবার নাম হাফেজ ইমামুল হোসাইন। নারায়ণগঞ্জের ফতুল্লা শান্তিধারা এলাকার মাকাযুল মাদীনা আল লতিফী আল ইসলামী মাদরাসায় পড়াশোনা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ