বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

প্রধানমন্ত্রীর আগমনে কোটালীপাড়ায় উৎসবের আমেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল শনিবার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেখানে জনসভায় যোগ দিবেন তিনি। একই সাথে প্রধানমন্ত্রী উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৪৩টি উন্নয়ন প্রকল্পের। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কোটালীপাড়ার মানুষের মধ্যে আনন্দ উৎসব চলছে।

গোপালগঞ্জের ৩ উপজেলার ৪৩ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আছে শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রীনিবাস, কৃষক সেবা কেন্দ্র এবং বেশ কিছু নতুন সেতু। শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত জনসভাস্থল তালিমপুর তালিহাটি উচ্চ বিদ্যালয় মাঠ।

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজম জানান, জনসভাস্থল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

কোটালীপাড়া জনসভার প্রধান সমন্বয়ক বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বলেন, কোটালীপাড়ার জনসভা জনসমুদ্রে পরিণত হবে।

রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে প্রতিবছর টুঙ্গিপাড়ায় গেলেও চার বছর পর জনসভায় যোগ দিতে কোটালীপাড়া যাচ্ছেন আ.লীগ সভাপতি শেখ হাসিনা।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ