বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

শাজাহানপুরে বাস-অটো সংঘর্ষ, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ায় দূরপাল্লার বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শহরের দ্বিতীয় বাইপাসের শাজাহানপুর উপজেলার সুজাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই বাসের চালক-সহকারী পালিয়ে গেছেন। যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি আবদুল কাদের জানান, নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর কদমতলী গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক হযরত আলী (৩৫), ধুনট উপজেলার বেড়েরবাড়ি গ্রামের কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী বাদশা (৬০) এবং অটোরিকশার যাত্রী গাবতলী উপজেলার কোলাকোপা গ্রামের শাহানা বেগম (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়া শহর থেকে যাত্রীবাহী অটোরিকশাটি গাবতলী উপজেলার বাগবাড়ী বাজারে যাচ্ছিল। অন্যদিকে গাইবান্ধা থেকে স্বদেশ ট্রাভেলসের একটি বাস যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। অটোরিকশাটি বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কে সুজাবাদে গিয়ে বাগবাড়ী সড়কে ওঠার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় স্বদেশ ট্রাভেলসের বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনের লাশ উদ্ধার করেন এবং আহত ১০ বছরের কন্যাশিশুকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে শিশুটি মারা যায়। এ ছাড়া অটোরিকশাচালক হযরত আলীর লাশ আগেই পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যান।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ