মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যে শব্দগুলো কোরআনে সর্বাধিকবার ব্যবহৃত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র কোরআনে এমন কিছু কিছু শব্দ রয়েছে যা বহুবার সেই শব্দের পুনরাবৃত্তি ঘটেছে। যেখানে এমন ২০টি শব্দ রয়েছে যা সর্বাধিকবার ব্যবহৃত হয়েছে।

দেখে নিন এমন ২০টি শব্দের বিবরণ:

১. মিন : অর্থ থেকে। শব্দটি ২৩৬৬ বার ব্যবহৃত হয়েছে।

২. আল্লাহ : মহান স্রষ্টার সত্তাগত নাম। এসেছে ২১৫৩ বার।

৩. ফি : অর্থ ভেতর বা মধ্যে। ব্যবহৃত হয়েছে ১১৮৬ বার।

৪. মা : অর্থ যা (ইতিবাচক), না (নেতিবাচক)। ব্যবহৃত হয়েছে ১০১৩ বার।

৫. আল্লাজিনা : অর্থ যারা। ব্যবহৃত হয়েছে ৮১০ বার।

৬. আলা : অর্থ ওপর। ব্যবহৃত হয়েছে ৬৭০ বার।

৭. লা : অর্থ না। ব্যবহৃত হয়েছে ৬৬৮ বার।

৮. ইল্লা : ব্যতিত বা ছাড়া। ব্যবহৃত হয়েছে ৬৬২ বার।

৯. ওয়া-লা : অর্থ ‘এবং না’। ব্যবহৃত হয়েছে ৬৫৮ বার।

১০. ওয়া-মা : অর্থ ‘এবং না’ (নেতিবাচক) বা ‘এবং যা’ (ইতিবাচক)। ব্যবহৃত হয়েছে ৬৪৬ বার।

১১. ইন্না : অর্থ নিশ্চয়ই। ব্যবহৃত হয়েছে ৬০৯ বার।

১২. আন্না : অর্থ নিশ্চয়ই। ব্যবহৃত হয়েছে ৫৩৯ বার।

১৩. ক্বলা : অর্থ সে বলেছে বা তিনি বলেছেন। ব্যবহৃত হয়েছে ৪১৬ বার।

১৪. ইলা : অর্থ দিকে বা অভিমুখে। ব্যবহৃত হয়েছে ৪০৫ বার।

১৫. মান : অর্থ যে বা কে (প্রশ্নবোধ হলে)। ব্যবহৃত হয়েছে ৩৯৪ বার।

১৬. লাহুম : অর্থ তাদের জন্য। ব্যবহৃত হয়েছে ৩৭৩ বার।

১৭. ইন : অর্থ যদি। ব্যবহৃত হয়েছে ৩৫৭ বার।

১৮. সুম্মা : অর্থ অতঃপর। ব্যবহৃত হয়েছে ৩৩৭ বার।

১৯. লাকুম : অর্থ তোমাদের জন্য। ব্যবহৃত হয়েছে ৩৩৭ বার।

২০. বিহি : অর্থ তার মাধ্যমে। ব্যবহৃত হয়েছে ৩২৭ বার।

জর্ডান বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত গবেষণাপত্র ‘দিরাসাতুন ইহসাইয়্যাতুন লি-কালিমাতিল কোরআনিল কারিম’ অবলম্বনে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ