বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যুব সমাজকে কৃষিকাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুব সমাজকে কৃষিকাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মাঠে কাজ করা ও ফসল ফলানো গৌরবের বিষয়। সেভাবে মানুষকে সম্পৃক্ত করতে হবে। এই সরকার খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনা দিচ্ছে। বাংলাদেশের মানুষ যেন খাদ্যে কষ্ট না পায় সেটাই সরকারের লক্ষ্য।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, অনেকে ছেলে-মেয়ে লেখাপড়া শিখে আর মাঠে যেতে চায় না। এমনকি বাবা কৃষক ছিলো সেটা বলতেও লজ্জা পেত। আজ কিন্তু আর সেই লজ্জাটা নাই। সে লজ্জাটা আমরা ভেঙে দিয়েছি। যেটা খেয়ে জীবন বাঁচবে সেই কাজ করা লজ্জা না, সেটা গর্বের। কাজেই সেই মানসিকতাটার পরিবর্তন করা একান্ত প্রয়োজন ছিল। আজ অনেকটা পরিবর্তন হয়েছে বিশ্বাস করি।

তিনি বলেন, ২০০৯ সালে যখন সরকার গঠন করি তখন দেখি ২৬ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি। সে কারণে পুনরায় কৃষি গবেষণা, উৎপাদন বৃদ্ধি, কৃষকদের মাঝে উন্নত মানের সার বীজ সরবরাহ,কৃষকদের সব ধরনের সহযোগিতা করার পদক্ষেপ নেই। ফলে সেই অন্ধকার যুগ কাটিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

এর আগে বেলা ১১টার দিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর তিনি বঙ্গবন্ধু-পিয়েরে ট্রুডো কৃষিপ্রযুক্তি কেন্দ্রের ইনোভেশনস পরিদর্শন করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ