বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

মসজিদুল হারামের সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন ১২০ সাউন্ড ইঞ্জিনিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহিনুর মিয়া।। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গত সোমবার জানিয়েছে যে, মক্কা আল-মুকাররামার গ্র্যান্ড মসজিদের সাউন্ড সিস্টেমটি আধুনিকায়ন করা হয়েছে যেখানে ৭ হাজারেরও বেশি স্পিকার রয়েছে এবং সেখানে কাজ করেছেন ১২০ জনেরও বেশি সাউন্ড ইঞ্জিনিয়ার।

বিশাল এই সাউন্ড সিস্টেমটি মসজিদের ভেতরে, আঙ্গিনা এবং আশেপাশের সড়কগুলোতে সলাত এবং আযানের শব্দ প্রেরণ করে। ইঞ্জিনিয়ারদের স্থায়ী একটি দল নিশ্চিত করেন যে, মাইক্রোফোন, অ্যামপ্লিফায়ার এবং ট্রান্সমিশন সিস্টেমগুলো উচ্চ সাউন্ড সিস্টেম এবং কোমল অডিও সম্প্রচারের জন্য নিখুঁতভাবে কাজ করে যাচ্ছে।

লং-রেঞ্জ সিস্টেম সমন্বয়ের জন্য ব্যবহৃত হচ্ছে দুটি কন্ট্রোল রুম। একটি প্রধান কক্ষ এবং অপরটি অতিরিক্ত কেন্দ্র সায়ী এলাকায় অবস্থিত। এ ছাড়াও একটি ব্যাকআপ অডিও সিস্টেম রয়েছে যা মূল সিস্টেমটি ব্যর্থ হলে তাৎক্ষণিক সক্রিয় হতে সক্ষম।

এটি প্রমান করে যে, মুসল্লিরা কোনো রকম বাধা ছাড়াই তাদের সলাত সম্পন্ন করতে পারবে। মসজিদুল হারাম গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত এবং এটি বিশ্বের বৃহত্তম মসজিদ।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, একটি চলমান সম্প্রসারণ প্রকল্পের লক্ষ্য তার আয়তন ৫ লাখ ১৯ হাজার ১৪৯ বর্গমিটারে উন্নীত করা।

সূত্র : এসপিএ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ