শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

দেশব্যাপী ইসলামী আন্দোলনের বিক্ষোভ আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২০২৩ সালের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে জনগণের বোধ-বিশ্বাস, সংস্কৃতি ও জাতীয় স্বার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উসকানি, তথ্য ও ইতিহাস বিকৃতি, প্লেজারিজম এবং ধর্ম ও জাতি স্বত্বাবিরোধী বিষয়বস্তু সংযোজন বাতিল ও ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আগামীকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বাদ জুমা সারা দেশের থানায় থানায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ সারা দেশে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের জন্য দেশের সব থানা ও উপজেলা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে মহাসচিব বলেন, বিভিন্ন বিভাগে ঘামটি মেরে থাকা নাস্তিক-মুরতাদরা সরকার এবং দেশের জনগণকে মুখোমুখি দাড় করাতেই পরিকল্পিতভাবে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠছে।

যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, অতিসম্প্রতি ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন ইসলামের অন্যতম ফরজ বিধান পর্দা বা হিজাব নিয়ে নতুনভাবে বিতর্ক সৃষ্টি করছেন। কুরআনের কোথাও হিজাবের কথা উল্লেখ নেই, এ কথা মেনন সাহেবকে কে বলেছেন? তিনি কী কুরআনের অর্থ বা তাফসির বুঝেন? ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দায়ে অবিলম্বে তিনি তওবা না করলে তাকে এর খেসারত দিতে হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ