বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সরকার ২২৫ কোটি টাকার সার কিনবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি লিমিটেড (কাফকো) ও সৌদি আরবের কাছ থেকে ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কিনবে সরকার। এতে মোট খরচ হবে ২২৫ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার ৭০৬ টাকা।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত দুইটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) কর্ণফুলী ফার্টিলাইজার কম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশের কাছ থেকে ১২তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগ গ্র্যানুলার ইউরিয়া সার ১১০ কোটি ২০ লাখ ৫৩ হাজার ১৫০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রেস কম্পানি থেকে ১৮তম লটে ৩০ হাজার মেট্রিকটন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১১৫ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৫৫৬ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ