বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নিবন্ধনের সময় বৃদ্ধি করে হজ যাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিবন্ধনের সময় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করে হজ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নির্দেশনায় বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করার জন্য হজ অফিসে পাসপোর্ট জমা দিতে হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত রোববার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের হজ যাত্রী, হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, সৌদি সরকার হজ যাত্রীদের ভিসার আবেদন লজমেন্টের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। এ নিয়ম অনুসারে এ বছর সকল হজ যাত্রীকে বায়োমেট্রিক পদ্ধতিতে ভিসার আবেদন করতে হবে।

এ পদ্ধতিতে ভিসার আবেদন প্রসেস করার বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। সে লক্ষ্যে হজ যাত্রীদের পাসপোর্ট আপাতত ঢাকার আশকোনায় অবস্থিত হজ অফিসে জমা না দিয়ে, নিজের কাছে রাখার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, হজযাত্রী নিবন্ধনের নির্ধারিত সময় আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত বাড়ানো হয়েছে। উক্ত সময়ের মধ্যে সরকারি-বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য যারা মেসেজ পেয়েছেন তারা সকলেই হজের জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া, ইতোমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন, তাদের হজ অফিস থেকে সেটি ফেরত নেয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ