বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাজিতপুরে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

হজ শুধু ফরজ বিধান নয়, মুমিনের স্বপ্নও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশেষ প্রতিনিধি: কোভিডের পর সব কিছুর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে হজের খরচ। কোভিডের আগের চেয়ে খরচ বেড়েছে বেশ বড় আকারে। নিম্ন ও মধ্যবিত্তের স্বপ্ন থেকে হজ প্রায় মুছে যেতে বসেছে। হজ একটি ফরজ বিধান হওয়ার সাথে সাথে মুমিনের স্বপ্নও। তাই সারা জীবন কষ্ট করে টাকা জমিয়ে একবার মক্কা-মদিনায় যাওয়ার তামন্না থাকে প্রতিটি মুমিনের হৃদয়ে।

৬০ এর ঘরে পৌঁছে গেছে জমশের আলীর বয়স। দীর্ঘদিন থেকে তিনি ঢাকাতে সিএনজি চালান। একজন মুমিনের যেমন স্বপ্ন থাকে আল্লাহর ঘর জিয়ারতের। তিনিও তেমনি একটি স্বপ্ন লালন করে আসছেন অনেক আগে থেকেই।

এবারের হজের প্যাকেজ ঘোষণা হওয়ার পর তিনি এক প্রকার হজে যাওয়ার স্বপ্ন মুছে ফেলেছেন। সিএনজি চালিয়ে দৈনিক অল্প কিছু টাকা তার আয় হয়। এ টাকা দিয়ে সংসারের খরচ সামলাতে হয়। এরপর অন্যান্য সব কিছু সামলানের পরই তিনি কিছু টাকা করে গুছাচ্ছিলেন। কিন্তু যেভাবে হজের খরচ বাড়ছে তার কি আর জীবনে হজে যাওয়া হবে?

শুধু তিনিই নন। তার মত এমন অনেকই আছেন। বাংলাদেশ থেকে যারা হজে যান তাদের মধ্যে কৃষকরাও আছেন। বিভিন্নভাবে টাকা জমিয়ে তারা হজে যান। চাকরিজীবি, ব্যবসায়ীদের চেয়ে কৃষকরা কম সংখক হজে যান না। সিরাজগঞ্জের রায়হান আলী সারাদিন কৃষি জমিতে কাজ করেন। কিন্তু তিনিও স্বপ্ন দেখেন একদিন হজে যাবেন। কিন্তু এবার যেভাবে হজের টাকা বেড়েছে তাতে তিনি মনে করছেন জীবনে আর হজে যাওয়া হবে না।

বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ। এদেশের প্রতিটি মুমিনের হৃদয়েই আছে মক্কা-মদিনা যাওয়ার স্বপ্ন। ঢাকার কামরাঙ্গীচারের জামিয়া রশিদিয়ার শিক্ষক ইমরান বলেন, আমি অল্প কিছু টাকা মাসিক বেতন পাই। সেই টাকা দিয়ে পরিবারের খরচ চালানোই কষ্টকর। তবুও আমি নিয়মিত টাকা জমাই। আমি ও আমার স্ত্রী এক সাথে হজ করার নিয়ত করেছি। দিন দিন সব কিছুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে হজের খরচও। তবুও মুমিনের স্বপ্ন থেকে মক্কা-মদিনা মুছে যেতে পারে না।

বাংলাদেশের জন্ম নেওয়া প্রায় প্রতিটি শিশুর কানেই জন্মের পর আজান দেওয়া হয়। তাই তাদের ইসলামের বিধানের প্রতি থাকে আলাদা ভালোবাসা। তারা মক্কা-মদিনার স্বপ্ন যেমন স্বপ্নে লালন করেন ঠিক তেমনই আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করাও স্বপ্নে লালন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ