সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

সিরিয়ার প্রতি আরব বিশ্বের নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরিয়ার প্রতি আরব বিশ্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী রাজকুমার ফয়সাল বিন ফারহান আল সৌদ। আজ রোববার মিউনিখ নিরাপত্তা ফোরামে এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আরব বিশ্ব থেকে সিরিয়াকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা কোনো কাজে আসছে না। আমাদের বরং দামেস্কের সঙ্গে আলোচনার চেষ্টা করা উচিত। বিশেষ করে মানবাধিকার ইস্যু ও শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার মতো বিষয়গুলোতে।

সিরিয়ায় একযুগ ধরে চলা গৃহযুদ্ধে সৌদি আরবসহ বেশ কয়েকটি আরব দেশ বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহীদের সমর্থন করছে। বর্তমানে এ দৃষ্ঠিভঙ্গি পাল্টানোর ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, শুধু উপসাগরীয় দেশগুলো নয় বরং আরব বিশ্বের অন্যান্য দেশগুলোর দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হচ্ছে। সিরিয়ার বিরুদ্ধে চলমান অবস্থান কার্যকর হচ্ছে না। রাজনৈতিকভাবে সর্বোচ্চ সমাধানের পথ ছাড়াই বর্তমানে আরেকটি পদ্ধতি গ্রহণ করা হচ্ছে। এতে পার্শ্ববর্তী দেশগুলোতে সিরীয় শরণার্থী সমস্যা, সাধারণ নাগরিকদের দুর্ভোগ বিশেষ করে ভূমিকম্পের পর আক্রান্তদের দুর্ভোগকে চিহ্নিত করা হচ্ছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ পরিস্থিতিতে আমাদের দামেস্কের সরকারের সঙ্গে এমনভাবে আলোচনা করা উচিত যাতে গুরুত্বপূর্ণ উদ্দেশ্যগুলো অর্জন করা যায়। বিশেষ করে মানবিক কারণ ও শরণার্থীদের প্রত্যাবর্তন ইত্যাদি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ