মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

নিজ বাড়িতে চির নিদ্রায় শায়িত হচ্ছেন ব্যারিস্টার নাজমুল হুদা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার দোহারের নিজ বাড়িতে তাকে দাফন করা হবে।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ধানমন্ডি ৭ নাম্বার রোডের মসজিদে নাজমুল হুদার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টায় দোহারে জয়পাড়া উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় জানাজা হয় ও বিকেল ৫টায় তৃতীয় জানাজা শেষে দোহারের নিজ বাড়িতে তাকে দাফন করা হবে।

গত রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

১৯৪৩ সালের ৬ জানুয়ারি জন্মগ্রহণ করেন নাজমুল হুদা। তিনি একজন ব্যারিস্টার, আইনজীবী ও রাজনীতিবিদ। ২০১২ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেন তিনি। পদত্যাগের সময় তিনি দলটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের যোগাযোগ মন্ত্রী ও তথ্যমন্ত্রী ছিলেন।

২০১২ সালের ১০ আগস্ট নাজমুল হুদা ও আবুল কালাম মিলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু কয়েক মাস পরের আবুল কালাম কর্তৃক বিএনএফ থেকে বহিষ্কার হন। ২০১৪ সালের ৭ মে মাসে তিনি বাংলাদেশ জাতীয় জোট নামে একটি জোট গঠন করেন। ২১ নভেম্বর তিনি বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে দল গঠন করেন। ২০ নভেম্বর ২০১৫ সালে হুদা তৃণমূল বিএনপি নামে আরও একটি নতুন দল গঠন করেন। এই দলটিকে চলতি মাসে নির্বাচন কমিশন নিবন্ধন দিয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ