বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

গুলশানে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টা ১০ মিনিটের দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, ভবনটি থেকে ২২ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে ৯ জন পুরুষ, ১২ জন নারী ও একজন শিশু রয়েছে।

অন্যদিকে, রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

এর আগে, রাজধানীর গুলশান-২ নম্বরে ১২তলা আবাসিক ভবনের সপ্তম তলায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম আতিক। রাত ৯টা ২০ মিনিটের দিকে গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ ভবনটির সামনে এসে পৌঁছেন তিনি।

মেয়র আতিক হ্যান্ড মাইকে আগুন নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার আহ্বান জানান এবং উৎসুক জনতাকে সরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আগুনের লাগে বলে জানায় ফায়ার সার্ভিসের সদরদপ্তর। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনের কারণে প্রচণ্ড ধোঁয়া সৃষ্টি হওয়ার কারণে উদ্ধার কাজ করতে বেগ পোহাতে হয়েছে।

এর আগে, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ৬টি ইউনিট পাঠানো হয়েছে। এরপর আগুনের তীব্রতা বাড়ায় আরও সাতটি এবং পরে আরও ছয়টি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে মোট ১৯টি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ