মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গুলশানের অগ্নিকাণ্ডে তিনজন শেখ হাসিনা বার্নে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- সায়মা রহমান সিনহা (৩৭), মো. মুসা শিকদার (৩৩) ও রওশন আলী (৩০)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের এখানে তিনজনকে ভর্তি করা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে তাদের শরীরে ইনহ্যালেশন বার্ন থাকতে পারে।

জানা যায়, আগুন লাগার পর ২ তলার ছাদ থেকে সুইমিংপুলে লাফ দিয়েছিলেন সায়মা রহমান সিনহা (৩৭)। পরে তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হয়।

আহত অন্য দুইজনের মধ্যে মুসা শিকদার গাড়ি চালক এবং রওশন আলী পিয়ন। অগ্নিকাণ্ডের সময় তারা বেলকনিতে ছিলেন। প্রচণ্ড ধোয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের একটি ১২তলা আবাসিক ভবনে আগুন লাগে। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ওই ভবন থেকে ২২ জনকে জীবিত এবং আনোয়ার হোসেন (৩০) একজনের মরদেহ উদ্ধার করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ