মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রমজানে নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, এ বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।

তিনি বলেন, দেশের বাইরে বসে অনেকেই বিভিন্ন সামাজিক মাধ্যমে সরকার ও জনগণের বিরুদ্ধে মিথ্যাচার করছে। এইসব সাইবার অপরাধ দমন করা কঠিন হয়ে পড়েছে। এসব কারণে সরকার উদ্বিগ্ন। তবে এটি প্রতিরোধে ফেসবুক, ইউটিউবসহ সংশ্লিষ্টদের স্থানীয় অফিস স্থাপনের তাগিদ দেয়া হয়েছে।

এ সময় ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, অনেকেই অবৈধভাবে এসব অস্ত্রের জাল লাইসেন্স তৈরি করেছেন। এসব জাল লাইসেন্স পরীক্ষা করে ব্যবস্থা নেয়া হবে।

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা এখন আর দেশে ফিরতে চায় না। তবে পুরো নিরাপত্তা দিয়ে তাদের ফেরত পাঠানো হবে।

আসন্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে শৃঙ্খলার সঙ্গে শ্রদ্ধা নিবেন করা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীসহ বিদেশি কূটনৈতিকদের সার্বিক নিরাপত্তা বিধানে বিশেষ নজর রাখা হবে বলেও জানান তিনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ